Bihar: বিহারে সামনে এল বড়সড় শিক্ষা দুর্নীতি। বিহারের শিক্ষা দপ্তরের আধিকারিকের বাড়ি থেকে মিলল রাশি রাশি টাকার পাহাড়। বিহারে বেত্তিয়ার ঘটনা। বিহার সরকারের স্পেশাল ভিজিল্যান্স ইউনিট অভিযান চালিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা (DEO) রজনীকান্ত প্রবীণের বাসভবন এবং তার স্ত্রী পরিচালিত একটি বেসরকারি স্কুল থেকে প্রায় ১.২ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। বিষয়টি সামনে আসার পর বিহার রাজ্য শিক্ষা বিভাগ তাকে বরখাস্ত করেছে।
শিক্ষা বিভাগের জারি করা এক আদেশে বলা হয়েছে যে বিভাগ কর্তৃক পাওয়া প্রাথমিক তথ্য অনুসারে, ২ কোটি টাকার নগদ এবং স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযোগে ডিইও রজনীকান্ত প্রবীণকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
