Nadia:ভারত বাংলাদেশ সীমান্তে মাটির নিচে চারটি বাঙ্কারের হদিস❗বাঙ্কারের মধ্যে থেকে প্রচুর ফেনসিডিল সিরাফ মিলেছে

গতকালকের নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে ৩ টি বাঙ্কার উদ্ধারের পর আজ ফের আরো বাঙ্কার উদ্ধার BSF এর।

ফাকা জমি থেকে আবারো আজ বাঙ্কার উদ্ধার করলো BSF আধিকারিকরা । গতকাল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাজদীয়ার সুধীর রঞ্জন লাহিরি কলেজের পাশের একটি জমিতে গোপন সুত্রের খবর পেয়ে হানা দেয় BSF আধিকরিকরা ।

সেখানে গিয়ে চক্ষু চরক গাছ হয় BSF আধিকারিকরদের । দেখা যায় মাটি নিচে পাকা মুক্ত ভাবে করা হয়েছে বাঙ্কার । যার ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমানে নিষিদ্ধ ফেনসিডিল ।

এরপর সারা রাত BSF পাহারায় থেকে আজ জে সিবি দিয়ে পুরো জমিতে দেখলে উদ্ধার হয় বাঙ্কারের । খোজ মেলে আরো একটি নতুন তৈরি করা বাঙ্কারের ।

একের পর এক বাঙ্কার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কারা করলো এই বাঙ্কার ? তার খোজ চালাছে BSF