দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি মৃত ২ আহত ১২ উদ্ধার চলছে

Building Collapse, Delhi:

দিল্লিতে নব নির্মিত চারতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই ঘটনায় এখনো পর্যন্জ ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যে ৬.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বুরারিতে। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা ওই বিল্ডিং।শেষ পাওয়া খবরে ১২ জনকে উদ্বার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখনো বেশ কয়েকজন ধ্বংস স্তুপের মধ্যে আটকে রয়েছে বলে খবর।

মৃত দু জনের মধ্যে একজনের বয়স সাত বছর অন্য জন্যের ১৮ বছর। বাকিদের উদ্বারে হাত লাগিয়েছে এনডিআরএফ কর্মীরা। নব নির্মীত এই বাড়ি কিভাবে ভেঙে পড়ল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর