ICC men’s Cricketer of the Year 2024
২০২৪ সালের আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসাবে স্যার গারফিল্ড সোবার্স পুরষ্কারে ভূষিত হলেন যশপ্রীত বুমরাহ । ৩১ বছর বয়সী বুমরাকে তাঁর দক্ষতা, ধারাবাহিক পারফরম্যানসের জন্য আইসিসি তাঁকে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে।অন্যদিকে গত সপ্তাহে ঘোষিত আইসিসি বর্ষসেরা টেস্ট দলে স্থান পেয়েছেন বুমরাহ।যশপ্রীত বুমরাহ এই সম্মানের পাওয়ার খবরের পর জানিয়েছেনআমি খুবই আনন্দিত। একজন তরুণ হিসেবে, আমি আমার শৈশবের নায়কদের এই দুর্দান্ত পুরস্কার জিততে দেখেছি, সেই পুরস্কার পেয়ে আমি খুব খুশি।

২০২৪ ভারতের টি ২০ বিশ্বকাপ জয়ে বুমরাহর বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তিনি বিশ্বকাপে গড়ে ৮.২৬ রান দিয়ে ১৫টি উইকেট দখল করেছিলেন এবং ইকোনমি রান রেট ছিল মাত্র ৪.১৭।
পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার খেতাব জিতলেন বুমরাহ। তার আগে ভারতীয় ক্রিকেটার হিসাবে এই তালিকায় রয়েছেন রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬), এবং বিরাট কোহলি (২০১৭, ২০১৮)।টেস্ট ম্যাচে , বুমরাহ ২০২৪ সালে মাত্র ১৩ ম্যাচে ৭১ উইকেট নিয়ে শেষ করেছিলেন যা ফাস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা,।১৯৮৩ সালে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের ১০০ উইকেট দখল করেছিলেন।
