Kumbha Incident 2025
মঙ্গলবার মহাকুম্ভে মহা বিপর্যয়। পদপিষ্ট হয়ে মৃত্যু অনেকের। আহত বহু। কিন্তু এখনো পর্যন্ত ঠিক কত জনের মৃত্যু হয়েছে তার সঠিক কোন হিসাব মেই। সরকারি ভাবে এখনো কোন তথ্য জানানো হয়নি।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যন্ত পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কিন্তু মৃতের কোন হিসাব নেই।

প্রথম শ্রেণীর হিন্দি দৈনিক দৈনিক ভাস্করের স্থানীয় প্রতিনিধি জানিযেছে হাসপাতালের মেঝেতে কুড়ি জনের দেহ পড়ে থাকতে দেখা গেছে।এই সংবাদপত্র একটি অসমর্থিত ছবি প্রকাশ করেছে যেখানে দেথা গেছে কমপক্ষে ১১ জনের দেহ পড়ে রয়েছে স্থানীয় হাসপাতালের মেঝেতে।
বিবিসির স্থানীয় সাংবাদিক বিকাশ পান্ডের খবর অনুযায়ী কমপক্ষে ১০ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

