News Headlines
দাবি পাল্টা দাবি
বাংলার জন্য অতীতের থেকে অনেক বেশি টাকা বরাদ্দ করা হয়েছে ।কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় কাজের পরিবেশ নেই, শিল্প নেই, চাকরি নেই, ভিসন নেই। মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তৃণমূল। আবাস যোজনা, একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে। লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি সংসদে দাঁড়িয়ে নির্লজ্জভাবে মিথ্যে বলেছেন নির্মলা সীতারমন.
বিধানসভায় উপরাষ্ট্রপতি
পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি তাঁর ইচ্ছার কথা জানাতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সচিবকে পাঠিয়েছিলেন। রাজ্যের লেখা ভাষণই পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তণ রাজ্যপাল বর্তমান উপরাষ্ট্রপতি। তাঁর ইচ্ছার মর্যাদা দিতে খুব সম্ভবত বিধানসভায় বিশেষ অধিবেশন বসবে।
আক্রান্ত সেনা
জম্মুর আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণে নিহত দুই সেনা-জওয়ান। তাঁদের মধ্যে সেনার এক উচ্চ পদস্থ অফিসারও আছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও একজন। আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভাটলে এলাকায় টহলের সময় আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
বনে ছাড়া হল বাঘ
দক্ষিণ ২৪ পরগণার মৈপীঠে বাঘ তাড়াতে গিয়ে বাঘের মুখে পড়েছিলেন বনকর্মী।বাঘের আক্রমনে গুরুতর ক্ষত বিক্ষত হয়েছিলেন বনকর্মী।খাঁচাবন্দী সেই বাঘকে নৌকায় চাপিয়ে বনে ফেরানো হল।
মহাকুম্ভের শিরোণাম
প্রয়াগের মহাকুম্ভে সপরিবারে পবিত্র স্নান করলের মুকেশ আম্বানি সঙ্গে ছিলেন মা কোকিলাবেন, পুত্র আকাশ, পুত্রবধূ শ্লোকা, পুত্র অনন্ত এবং রাধিকা।অন্যদিকে কুম্ভে স্নান করতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন পুরুলিয়ার তিন বাসিন্দা।
