বাজেট বাড়ল সরকারি কর্মীদের ডিএ বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ল বাংলার বাড়ি প্রকল্পের বরাদ্দ

WEST BENGAL BUDGET 2025

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিধানসভায় শেষ পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করা হল।লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়ানো হয়নি কোন টাকা। বেড়েছে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে গঙ্গাসাগরে নতুন সেতু তৈরির জন্য বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পে উল্লেখযোগ্য টাকা বরাদ্দ করা হয়েছে।

উল্লেখযোগ্য ঘোষণা ও বরাদ্দের পরিমাণ

রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানো হল। সব মিলিয়ে ডিএ বেড়ে হল ১৮ শতাংশ।১লা এপ্রিল থেকে বাড়তি ডিএ কার্যকর হবে।তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের ৩৫ শতাংশ ফারাক থাকছে।

বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে নতুন করে ১৬ লক্ষ বাড়ি নির্মান হবে। এই প্রকল্পে ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বিদ্যালয় শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।আগামী ২ বছরের মধ্যে প্রকল্প রূপায়নের ঘোষণা।

গঙ্গাসাগরে নির্মাণ করা নতুন সেতু । বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।

৭০ হাজার আশা কর্মীকে দেওয়া হবে স্মার্ট ফোন।