Birbhum Deocha Pachami Coal Block
প্রতিবেদক তারিক আনোয়ার
দেউচা পাঁচামি
দেউচা পাঁচামি চান্দা মৌজার খনন এলাকা থেকে একটি পূর্ণবয়স্ক মহুয়া গাছকে সরিয়ে নিয়ে যাওয়া হল এক কিমি দূরে। গাছ বিশেষজ্ঞ ও জেলাশাসকের উপস্থিতিতে শিল্প স্থাপনে গাছ না কেটে এমন প্রতিস্থাপন রাজ্যের ইতিহাসে সম্ভবত প্রথম।

জেলাশাসক বিধান রায় জানান, “আমরা এলাকার মানুষ, পরিবেশ সংস্কৃতি কিছুই নষ্ট না করে আধুনিক শিল্পের একটা দৃষ্টান্ত স্থাপন করব। আমরা এলাকার ৯৮০টি গাছকে তাদের অবস্থানেই প্রতিস্থাপন করব। মথুরা পাহাড়িতে যে নতুন স্কুল নির্মাণ হচ্ছে সেখানেও কিছু বড় বৃক্ষ আমরা বসাব। যাতে স্কুলের ছাত্রছাত্রীরা ছায়া পায়।”

এলাকার মানুষদের একাংশের মতে ,মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের উদ্যোগ খুবই ভালো এতে করে আদিবাসীদের সংস্কৃতি ও সম্মান রক্ষা হবে। যেভাবে গাছ বাঁচানোর চেষ্টা চলছে, আশাকরি সেটা ভালই হবে। আমরা গাছ কাটতে বাধা দিয়েছিলাম। এই গাছ রক্ষার দায়িত্ব আমাদের।

উল্লেখ্য, এই গাছ প্রতিস্থাপন দেখতে আশপাশের গ্রামের আদিবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ খনন কাজের মাঠে হাজির হন। তাঁদের উপস্থিতিতেই ক্রেন দিয়ে গাছ তুলে অন্যত্র বসানো হয়। গাছ বিশেষজ্ঞ দের কথানুযায়ী যেভাবে গাছ বসানো হচ্ছে তাতে ৭৫ শতাংশ গাছ বাঁচবেই। আমরা তারও বেশি গাছকে বাঁচানোর চেষ্টা করছি। এখানে প্রশাসনও গাছ বাঁচাতে খুব আগ্রহী।

সবশেষে বলা যায় এলাকার মানুষরা এই গাছ পুনঃ প্রতিষ্ঠার জন্য খুব খুশি সেইসঙ্গে এলাকার বেকার ছেলেমেয়ের দিন গুনছেন কর্মসংস্থানের জন্য। কবে উত্তোলন করা হবে কয়লা এবং কবে পাবে তারা কাজ এই দিনের অপেক্ষায় অনেকেই কিন্তু অপেক্ষারত এই ডেউচা পাঁচামী কয়লা শিল্পের জন্য
