মুখ্য নির্বাচন কমিশনার পদের দৌড়ে এগিয়ে অমিত শাহের ঘনিষ্ট জ্ঞানেশ কুমার বিস্তারিত জানুন

who is Ganesh Kumar

দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব কুমারের মেয়াদ শেষ হয়েছে। পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার কে তা নিয়ে চলছে জোর জল্পনা। প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতা বৈঠকে নতুন নাম চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু বিরোধী নেতার ইচ্ছার ওপর কিছু নির্ভর করবে না।ভোটাভূটি নিশ্চিত ভাবে নরেন্দ্র মোদি ও অমিত শা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম এন ডি টিভির খবর অনুযায়ী

খুব সম্ভববত দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার ১৯৮৮ সালের কেরালা ক্যাডারের আইএএস অফিসার মিঃ জ্ঞানেশ কুমার। ,কুমার রাজীব কুমারের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশনারের মধ্যে এক জন জ্ঞানেশ কুমার। আবার দুই কমিশনারের মধ্যে তিনি সিনিয়র। প্যানেলের অন্য কমিশনার হলেন উত্তরাখণ্ড ক্যাডারের আমলা সুখবীর সিং সান্ধু।

বিশেষ একটি সূত্র সোমবার সন্ধ্যায় এনডিটিভিকে জানিয়েছে বলে দাবী করা হয়েছে। যদি নিয়োগ নিশ্চিত হয়, তাহলে মিঃ কুমার এই বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন এবং আগামী বছর বাংলা, আসাম এবং তামিলনাড়ুর নির্বাচন পরিচালনা তদারকি করবেন।

জ্ঞানেশ কুমার কে?

৬১ বছর বয়সী জ্ঞানেশ কুমার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ ছিলেন।তার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলির মধ্যে ছিল ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে পূর্ববর্তী রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে বিলের যে খসড়া তৈরি করা হয়েছিল কুমারের তাতে বিশেষ অবদান ছিল।তিনি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কাশ্মীর বিভাগ) ছিলেন।এক বছর পরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে, মিঃ কুমার উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের মামলার নথিপত্রও তদারকি করেছিলেন।

এনডিটিভির খবেরর সূত্র অনুযায়ী  জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত; তিনি গত বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় সচিব পর্যয়ের পদ থেকে অবসর গ্রহণ করেন।এর আগে তিনি সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এবং, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সরকারে, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আধিকারিক ছিলেন।

জ্ঞানেশ কুমার কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেছেন এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্টস অফ ইন্ডিয়া থেকে বিজনেস ফাইন্যান্সও অধ্যয়ন করেছেন। এছাড়াও, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশগত অর্থনীতিতেও অধ্যয়ন করেছেন।