শাহরুখ খান নিজের ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তিন বছরে ভাড়া পাবেন বহু কোটি টাকা

Shaha Ruk Khan Rent House

সুপারস্টার শাহরুখ খান মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় তাঁর দুটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া দিচ্ছেন  বলিউড তারকা জ্যাকি ভাগনানি এবং বাসু ভাগনানিকে। ভাড়া দেওয়ার ফলে তিন বছরে বলিউড বাদশা ভাড়া থেকে পাবেন ৮.৬৭ কোটি টাকা।

Zapkey.com-এর সম্পত্তি নিবন্ধনের নথি অনুসারে, হিন্দি চলচ্চিত্র পূজা কাসা ভবনের প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম তলায় দুটি বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন চলচ্চিত্র প্রযোজক জ্যাকি ভাগনানি এবং তার বোন দীপশিখা দেশমুখ। তাঁদের প্রতি মাসে ১১.৫৪ লক্ষ টাকায় ভাড়া দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন বছরের জন্য সিকিউরিটি ডিপোজিট করেছেন ৩২.৯৭ লক্ষ টাকা।

সম্পত্তি ওয়েবসাইট অনুসারে, দ্বিতীয় ডুপ্লেক্সটি  চলচ্চিত্র প্রযোজক বাসু ভাগনানিকে প্রতি মাসে ১২.৬১ লক্ষ টাকা ভাড়া দেওয়া হয়েছে। তিন বছরের লিজের জন্য এই অ্যাপার্টমেন্টের জন্য সিকিউরিটি মানি রাখতে হচ্ছে ৩৬ লক্ষ টাকা।

সরকারি নথি অনুসারে, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে চুক্তিগুলি চূড়ান্ত করা হয়েছে এবং তিন বছরের মেয়াদে উভয় সম্পত্তি থেকে শাহারুখ খানের মোট ভাড়া আয় হবে ৮.৬৭ কোটি টাকা।

২০২৪ সালের বেসরকারি রির্পোটের তথ্য অনুসারে, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ৭,৩০০ কোটি টাকায় পৌঁছেছে।