Minister Brartya Basu
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভায় যোগ দিতে এসে বাম ছাত্র সংগঠনের হাতে হেনস্থা হতে হল রাজ্যের শিক্ষামন্ত্রীকে।মন্ত্রীর গাড়ির বনেটে উড়ে পড়ে প্রতিবাদী ছাত্রদের কয়েক জন।চলন্ত গাড়ির ওপর চড় থাপ্পড পড়ে। গাডির হাওয়া খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। গাড়ির সামনে এসে বার বার গাড়ি চালাতে বাধা দেওয়া হতে থাকে। সেই সময় প্রতিবাদী একজন গাড়ির চাকার সামনে পড়ে গিয়ে আঘাত লাগে।এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ ডাকার কথা বলা হলেও মন্ত্রী পুলিশ ডাকতে দেননি। মন্ত্রীর কোমরে চোট লেগেছে বলে জানা গেছে। এই ঘটনায় প্রতিবাদে পথে নাম তৃণমূল কংগ্রেস অন্যদিকে বাম আন্দোলনকারীরাও কিছুক্ষণ পথ অবরোধ করে। পরে উঠে যায়।

ব্রাত্য বসু সাংবাদিকদের পরে জানান ‘‘আইনি ব্যবস্থা নেবে সংগঠন। আমি সুস্থ আছি। আমি চিন্তিত আমার অধ্যাপকদের নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার তিন সহকর্মী থানায় গিয়েছে। দলের চেয়ারপার্সনকে সব জানিয়েছি। আমাকে উপাচার্য পুলিশ ডাকতে বললেও আমি রাজি হয়নি। আমি আলোচনায় রাজি ছিলাম। এস এফ আই আমাকে এসে ডেপুটেশন দিয়েছে। কিন্তু ওরা চল্লিশ জনের সঙ্গে দেখা করতে বলে। আমি বলেছিলাম চার জনের সঙ্গে দেখা করব বলেছিলাম।। আমি পনেরো মিনিট অপেক্ষাও করি।’’
ওয়েবকুপার সভার মধ্যেও হামলা চালানো হয় বলে অভিযোগ। দু জন অধ্য়াপক আহত হয়েছেন বলে দাবী করা হয়েছে।
