উঠেছে চরকা ডেউচা পাঁচামী এলাকায় ফের শুরু খনন কাজ স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা

Deocha Pachami Update

প্রতিনিধি তারিক আনোয়ার
ডেউচা পাঁচামী বীরভূম

‘জট’ কাটার পরেই শুক্রবার শুক্রবার সকাল থেকে স্থানীয়দের উপস্থিতিতে পুনরায় জোর কদমে শুরু হল বীরভূমের ডেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের খননের কাজ। কোন রকম সমস্যা যাতে না হয়, সেই কারণে এ দিন পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রকল্প লাগোয়া কিছু এলাকায় বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা।
শুক্রবার সকাল থেকে খননকার্য হওয়ার পর আজ শনিবার সকাল আটটার পর ইন্টারনেট পরিষেভায় স্বাভাবিক হয়ে গেলো

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্প এলাকা থেকে কিছুটা দূরেই সাগরবান্দি গ্রামের আদিবাসী মানুষদের একাংশ খনন এলাকায় চরকা গেঁথে প্রকল্পের কাজ বন্ধ করে দেন মঙ্গলবার সকালে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলাশাসক বিধান রায়ের সঙ্গে আন্দোলনকারী এবং প্রকল্প এলাকার আরও আদিবাসী মানুষজনের বৈঠক হয়। এলাকার বাসিন্দাদের বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানের আশ্বাসের পরেই আন্দোলন তুলে নেওয়া হয়।

মথুরাপাহাড়ি ও চাঁদা গ্রামের বাসিন্দারা আদিবাসী রীতি মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্প এলাকায় থাকা চরকা তুলে নেন এলাকার কিছু মানুষের ভুল বোঝাবুঝি কারণে কিছু মানুষ চরকা দিয়েছিল। প্রশাসনের শীর্ষ কর্তারা এবং বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে আলোচনার পরে সেই সমস্যা মিটে যায়।

জেলাশাসক বিধান রায় বলেন, “এলাকার মানুষ নিজেরাই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিয়েছেন। তাঁরাই দাঁড়িয়ে থেকে প্রকল্পের কাজ ফের চালু করেছেন।”