Pakistan Passenger Train Hijack
নিজস্ব প্রতিবেদন
পাকিস্তানে পেশোয়ার এক্সপ্রেসে আগুনের ভয়ঙ্কর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শেষ পাওয়া খাবর অনুযায়ী জঙ্গি সংগঠন বালোচ লিবারেশন আর্মি এই ট্রেনটি হাইজ্যাক করে। পরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্সে ১১ জন পাক সেনা নিহত হয়েছে। ১৫০ জন ট্রেনযাত্রীকে পণবন্দী করা হয়েছে।ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি বিমান বাহিনী বিমান থেকে জঙ্গিদের ওপর হামলা চালানোর পর যাত্রীবাহী ট্রেনের বেশিরভাগ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা মঙ্গলবার পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে প্রায় ৫০০ যাত্রীকে পণবন্দী করে। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে যে তাদের যোদ্ধারা রেলওয়ে ট্র্যাক উড়িয়ে দেয়।
বালুচিস্তান জুড়ে এত বিদ্রোহী গোষ্ঠী তৈরি হচ্ছে কেন ?
গত এক দশক ধরে চলছে এই বালোচ বিদ্রোহ। তাঁদের প্রধান লক্ষ্য এই অঞ্চলে পাকিস্তান সরকার, সেনাবাহিনী। কারণ তাদের দাবী বালুচিস্তানে যে বিপুল পরিমাণে খনিজ সমৃদ্ধ সম্পদ রয়েছে তার অংশীদারিত্বের দাবিতে এই চাপ সৃষ্টি করা৷বিএলএ হল বেশ কয়েকটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় যারা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। তাদের দাবি অন্যায়ভাবে বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস এবং খনিজ সম্পদের শোষণ করা হচ্ছে।
যদিও আয়তনের দিক থেকে বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং সর্বনিম্ন জনবহুল প্রদেশ। দেশের মোট ভূমির প্রায় ৪৪ শতাংশ জুড়ে রয়েছে বিশ্বের বৃহত্তম গভীর সমুদ্র বন্দর গুলির মধ্যে অন্যতম। পাকিস্তানের আঞ্চলিক এবং বৈদেশিক উভয় বাণিজ্য রুটের জন্য কৌশলগতভাবে এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, বেলুচিস্তান উত্তর-পূর্বে খাইবার পাখতুনখোয়া, পূর্বে পাঞ্জাব এবং দক্ষিণ-পূর্বে সিন্ধু প্রদেশের সাথে সীমানা ভাগ করে। এটি পশ্চিমে ইরান এবং উত্তরে আফগানিস্তানের সীমানা, যখন এর দক্ষিণ সীমানা আরব সাগর দ্বারা গঠিত।
