বিচারপতির বাড়িতে রাশি রাশি টাকা কে এই বিচারপতি কিভাবে হদিশ মিলল বিপুল টাকা

Delhi Highcourt Justice yashawant Varma cash in home Controversy

নতুন দিল্লী :

বার দাবী করা হয় জনগণের শেষ আস্থার ভরসার জায়গা একমাত্র আদালত। কিন্তু কোর্টের বিচারপতির বাড়ি থেকে যখন হিসাব বহির্ভূত বিপুল অংকের টাকা উদ্ধার হয় তখন আদালতে বিচারপতিদের প্রতি বিশ্বাসের জায়গাটা তলানিতে নেমে আসে।দিল্লী হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মার বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা আনুমানিক ১৫ কোটি টাকা মেলার পরই প্রবল অস্বস্তির মুখে পড়েছেন সুপ্রীম কোর্ট। এই ঘটনা সামনে আসার পরেই সুপ্রীম কোর্টের কলেজিয়াম বিচারপতি যশোবন্ত ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করেছে।এদিকে কলেজিয়ামের এই সিদ্ধান্তের বিরোধীতা করে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাহাবাদ হাইকোর্ট “আবর্জনার পাত্র নয়”।যদি ও এখন পর্যন্ত বিতর্কিত বিচারপতি যশোবন্ত ভার্মার কোন প্রতিক্রিয়া জানা যায়নি। তবে আদালতে আজ কোন এজলাসে বসেননি। খবরে প্রকাশ হোলির সময় বাড়িতে ছিলেন না বিচারপতি ভার্মা। এই সময় তাঁর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরিবারের লোকজন দমকলকে খবর দেয়। দমকল কর্মীরা এসে এই বিপুল টাকা উদ্ধার করে।

কে এই যশোবন্ত ভার্মা ?

বিচারপতি যশোবন্ত ভার্মাকে প্রথমে ২০১৪ সালের অক্টোবরে এলাহাবাদ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। দুই বছর পর, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনি সেই আদালতের স্থায়ী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

দিল্লি হাইকোর্টের ওয়েবসাইট অনুসারে,  বিচারপতি ভার্মা ৬ জানুয়ারী, ১৯৬৯ সালে উত্তর প্রদেশের এলাহাবাদে (যা এখন প্রয়াগরাজ নামে পরিচিত) জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজে বি কম অনার্স নিয়ে পড়াশোনা করেন এবং মধ্যপ্রদেশের রেওয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএল বি পাশ করেন।বিচারপতি ভার্মা ৮ আগস্ট, ১৯৯২ সালে এলাহাবাদ হাইকোর্টে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন।হাইকোর্টের ওয়েবসাইট অনুসারে, তিনি সংবিধান এবং শ্রম বিরোধ, শিল্প, কর্পোরেশন এবং কর নিয়ন্ত্রণকারী আইন সম্পর্কিত বিষয়গুলি পরিচালনা করতেন।