জিতল কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় ৬ নম্বরে কেকেআর শীর্ষে সানরাইজ হায়দরাবাদ

IPL2025

নিলুফা খাতুন

ইডেনের মাঠেই প্রথম ম্যাচে রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরুর কাছে 7 উইকেটে হার। সেই খেলা দিয়েই শুরু হয়েছিল 2025 এর 18তম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। কলকাতার টিমের হারে মন ভেঙে যায় কে.কে.আর. অনুরাগীদের। আজ কিন্ত ভাঙা মন চাঙ্গা হয়ে গেল। বরুণ চক্রবর্তীর প্রতিটি বলই যেন নতুন কিছু ভেল্কি দেখায়। দেখালোও তাই। 4 ওভারে 2 উইকেট তুলে নেন মাত্র 17 রান দিয়ে । বৈভব, রানা, মইন আলিও সঙ্গত দেন। তারা প্রত্যেকেই 2 টি করে উইকেট তুলে নেন। মইন আলি অসুস্থ নারিনের পরিবর্ত বোলার হিসাবে ভালই খেললেন।
রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা কেউই আজ তেমনভাবে দাগ কাটতে পারলেন না।সর্বোচ্চ 33 রান করলেন ধ্রুব জুরেল।রাজস্থান রয়্যালস কে.কে.আরের জন্য জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল 152 রান। নাইট ব্যাটারদের কাজটা অনেকটা সহজ হয়ে দাঁড়াল। বরুণ তো বলেই দিলেন, ‘ স্মার্ট ব্যাটিং সাহায্য করবে জেতাতে। ‘
মইন আলির স্লো ব্যাটিং কে.কে.আরের অনুরাগীদের মনে চিন্তার ভাঁজ ফেলে দেয়। কিন্ত সব কিছুকে হেলায় হারিয়ে 61 বলে 97 রানে কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়) কলকাতাকে জিতিয়ে ছাড়ল। যার মধ্যে ছিল 6 টা ছয় আর 8 টা 4। প্লেয়ার অফ দ্য ম্যাচ কিউ ডি কে।8 উইকেটে জিতল নাইট ।
বরুণ চক্রবর্তী 13 টা ডট বল করেন। তার ডট বল পিছু 18 টা গাছ লাগানো হবে। আপাতত
আই পি এল পয়েন্ট তালিকায় 6 নম্বরে পৌঁছল কে.কে.আর। শীর্ষ স্থানে সানরাইজারস হায়দরাবাদ।