Patharpratima Incident Update
পাথরপ্রতিমা
দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমায় সোমবার রাতে বাজি বিস্ফোরণে একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। বাজি ব্যবসায়ী পরিবারের এক সদস্য চন্দ্রকান্ত বণিককে আটক করেছে পুলিশ। আরেক ভাই তুষার বণিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুই ভাইয়েের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
বিস্ফোরণে মৃত আটজনের মধ্যে দুজন সদ্যোজাত সহ চার শিশু রয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে মজুদ বাজিতে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই বাড়ির বাড়ির ছাদ থেকে দেওয়াল উড়ে গিয়েছে।
