ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক জোট ইন্ডিয়া ব্লক চ্যালেঞ্জের মুখে এন ডি এ সরকার

waqf Amendment Bill 2024

নতুন দিল্লী

বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করানোর জন্য পূর্ণাঙ্গ আলোচনা হবে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজ্জু জানিয়েছেন লোকসভায় প্রায় আট ঘন্টা আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে। যদি ও কংগ্রেসের পক্ষ থেকে দশ ঘন্টা সময়ের দাবী করা হয়েছে।

ওয়াকফ সংশোধনী বিলের সর্বাত্মক বিরোধীতা করতে একজোট হয়েছে ইন্ডিয়া ব্লক। সন্ধ্যায় ইন্ডিয়া ব্লকের সব নেতৃত্ব আলোচনায় বসে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে লোকসভায় বিলের উপর পূর্ণাঙ্গ আলোচনা করা হবে কোনও ওয়াকআউট, বিক্ষোভ বা বিশৃঙ্খলা করা হবে না  এবং একজোট হয়ে বিলের বিরুদ্ধে ভোট দেবে।

তৃণমূল কংগ্রেস এই বিলের বিরুদ্ধে ভোটে দেবেন বলে ইতিমধ্যে ঘোষণা করেছে।একই সিদ্ধান্ত নিয়েছে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।এআইএডিএমকে ইতিমধ্যেই বলেছে যে তারা বিলটির বিরুদ্ধে ভোট দেবে।কংগ্রেস এবং লালু যাদবের জাতীয় জনতা দল তাদের সমস্ত লোকসভা সাংসদদের জন্য হুইপ জারি করেছে, যাতে আগামী তিন দিনের জন্য তাদের উপস্থিতি নিশ্চিত করা যায়।বিজেডি সাংসদ সস্মিত পাত্র বিলটি নিয়ে দলের “গুরুতর উদ্বেগ” প্রকাশ করেছেন, বিরোধীদের মতামতের হিসাব নেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন।বিআরএস নেত্রী এবং দলের প্রধান মিঃ রাওয়ের কন্যা কে কবিতা বলেছেন যে দলটি সংসদে ওয়াকফ সংশোধনী বিলের “বিরোধিতা” করবে। “আমরা সর্বদা মুসলিম সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কাজ করেছি… তেলেঙ্গানা আন্দোলনের সময়, সম্প্রদায় আমাদের সমর্থন করেছিল,” তিনি বলেছেন।নবীন পট্টনায়েকের বিজু জনতা দল এবং কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি এখনও তাদের অবস্থান প্রকাশ করেনি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। সেদিক থেকে তাকিয়ে এন ডি এ শরিক নীতিশ কুমার কি আদৌ এই বিল সমর্থন করবে। কিংবা একই ভাবে তেলেগু দেশম পার্টি এন চন্দ্রবাবু নাইডু কোন দিকে থাকবেন এটা বড় বিষয়। কারম চন্দ্র বাবু নাইড়ু এই বিলের বিপক্ষে মত প্রকাশ করেছে। আবার দেখার মায়াবতী বা চিরাগ পাসোয়ানের দলের ভূমিকা নিয়ে। কারণ মুসলিমরা এদের দলের বড় সমর্থক। সব দিক দিয়ে ওয়াকফ বিল পাশ করানো মোদি সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ।