স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ রঘুনাথ মাহাতোর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাতে পথে কুড়মি সমাজ লড়াইয়ের অঙ্গীকার

Raghunath Mahato

নিজস্ব প্রতিবেদন

ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে লড়াই করে ১৭৭৮ সালের ৫ই এপ্রিল শহীদ হয়েছিলেন রঘুনাথ মাহাতো। তিনিই ছিলেন চুয়াড় বিদ্রোহের প্রধান নেতা। চুয়াড় বিদ্রোহ ছিল পরাধীন ভারতবর্ষের প্রথম ইংরেজ বিরোধী দেশের মানুষের প্রতিবাদ আন্দোলন। তাই রঘুনাথ মাহাতো স্বাধীনতার লড়াইয়ে ভারতমাতার শহীদ।

ইংরেজদের বিরুদ্ধে জঙ্গলমহলেরকুড়মি,সাঁওতাল,মুন্ডা বাগদি মাঝি প্রভৃতি সমাজের মানুষদের এক করে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ইংরেজদের কর আদায়ের বিরুদ্ধে এটাই ছিল প্রথম প্রতিবাদ আন্দোলন। এটাই ছিল জঙ্গলমহলের অধিবাসীদের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। ১৭৬৮ থেকে ১৭৯৯ পর্যন্ত এই দীর্ঘ সময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই সংঘটিত হয়েছিল।

রঘুনাথ মাহাতো ডাক দিয়েছিলেন”আপনা গাও আপনা রাজ, দূর হটাও ব্রিটিশ রাজ”। আমাদের গ্রাম, আমাদের শাসন, দূর হটো ব্রিটিশ শাসন। ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে বেশ কয়েকটি ব্রিটিশ সেনা শিবির দখল করা হয়, এবং ব্রিটিশ শাসনমুক্ত একটি অঞ্চল প্রতিষ্ঠা করতে সক্ষম হন। যার ফলে জনগণ ব্রিটিশদের অত্যাচারী কবল থেকে মুক্ত হন।

কিন্তু ১৭৭৮ সালের ৫ এপ্রিল, বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার সিডনি স্মিথ তাদের দখল করার জন্য একটি বড় অভিযান শুরু করে। কিন্তু ডালমার পাহাড়ে ব্রিট্রিশ বাহিনীর সঙ্গে লড়াইের সময়, রঘুনাথ মাহাতো গুলিবিদ্ধ হয়ে শহীদ হোন। মৃত্যুর আগে তাঁর শেষ কথা ছিল, “হামার মার্কে পারেও লারাই চালাই যাবে হে”। বাংলায় যার অর্থ আমার মৃত্যুর পরেও, সংগ্রাম অব্যাহত থাকবে।

মহান এই শহীদের দেশের জন্য আত্মবলিদানের দিনটির স্মরণে জঙ্গল মহল জুড়ে কুড়মি সংগঠন সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।বাঁকুড়ার ছাতনায় মহামিছিল করা হয়। সেখানে উপস্থিত ছিল কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো, মহা মোড়ল অনুপ মাহাতো সহ জঙ্গল মহলের কুড়মি নেতা কর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ।

মহা মোড়ল অনুপ মাহাতো জানান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদনীপুরের লালগড় সেতুর নামকরণ বিপ্লবী রঘুনাথ মাহাতোর নামে করেছে। আমরা চাই রাজ্যের রাজধানীতে রঘুনাথ মাহাতোর নামে সড়ক বা সেতু বা ভবনের নামকরণ করা হোক। পাশাপাশি তিনি বলেন অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন বলিদান করে আমাদের লড়াই করতে শিখিয়েছেন রঘুনাথ মাহাতো. তাঁর আদর্শেই আমারা আমাদের জাতিসত্ত্বতার লড়াই চালিয়ে যাব। যত দিন না আমাদের সাফল্য আসে লড়াই চলবে।