New Waqf Act
নতুন দিল্লী
ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ আইনে পরিণত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ লোকসভা ও রাজ্যসভায় বিল পাশ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে বিলে স্বাক্ষর করার পর পরই তা আইনে পরিণত হল। লোকসভা ও রাজ্যসভায় মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত আলোচনার পরই কিছুটা ঝড়ের গতিতেই রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করলেন।
রাজ্যসভায়, বিলটি ১২৮ জন সদস্যের পক্ষে এবং ৯৫ জন এর বিপক্ষে ভোট দিয়ে পাস হয়। বৃহস্পতিবার ভোরে লোকসভায় এটি পাস হয়, ২৮৮ জন সদস্য এটিকে সমর্থন করেন এবং ২৩২ জন এর বিপক্ষে ভোট দেন।
অন্যদিকে কংগ্রেস, এআইএমআইএম এবং আম আদমি পার্টি নতুন আইনটিকে নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে।যৌথ সংসদীয় কমিটি গঠন করে ছয় মাস ধরে আলোচনার পর সংশোধনীটি সংসদে উত্থাপন করা হয়েছিল।
