জনগণনার সঙ্গে জাত গণনার সিদ্ধান্ত কেন্দ্রের স্বাগত জানাল কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল

Caste Census

নতুন দিল্লী :

আগামী জনগণনার সঙ্গে জাত গণনা করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে। কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দীর্ঘদিন ধরে ইরাহুল গান্ধীসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা জাত গণনার দাবি জানিয়ে আসছেন। তবে জাত গণনা এতদিন না হওয়ার জন্য পূর্ববর্তী কংগ্রেস সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন” প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১০ সালে জানিয়েছিলেন জাত গণনার বিষয়টি মন্ত্রিসভায় বিবেচনা হওয়া উচিত। সেইমতো এই বিষয়টি বিবেচনার জন্য কয়েকজন মন থেকে নিয়ে তারা একটি গোষ্ঠী তৈরি করেছিলেন। তখন বেশিরভাগ রাজনৈতিক দলই জাত গণনার পক্ষে ছিল। তারপরেও তৎকালীন কংগ্রেস সরকার জাত গণনার বদলে শুধুমাত্র একটি জাতি সমীক্ষার সিদ্ধান্ত নেয়”।
কয়েক মাস পরেই বিহারের বিধানসভা নির্বাচন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দীর্ঘদিন ধরে জাত গণনার দাবি জানিয়ে আসছে। বিহারে জাত সমীক্ষার তথ্য ও প্রকাশ করেছিলেন তিনি। সেদিক থেকে বিহার বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন আগামী বছর জনগণনার সাথে সাথে জাত গণনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যদিও এই সিদ্ধান্তটি কেন্দ্র সরকারকে চাপের মুখে নিতে হয়েছে। জাত গণনাকে তিনি উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। একই সঙ্গে রাহুল গান্ধী জানান আমাদের যে লক্ষ্য ছিল কেন্দ্রীয় এটা গ্রহণ করাই তারা খুশি ।