Yusuf Pathan letter to Amit Sha
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দেশের বিভিন্ন প্রান্তে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। বিজেপি শাসিত গুজরাটে বহু বাংলার পরিযায়ী শ্রমিক মুসলিম হওয়ার কারণে তাদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে এবং তাড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিপদে পড়া এইসব পরিযায়ী শ্রমিকদের সব রকম সাহায্য করে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। চেয়ারম্যান রাজ্যসভার সাংসদ সব রকম উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ হেল্প আই নম্বরের সাহায্যে দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের সব রকম সহযোগিতা করা হচ্ছে।

এবার মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে চিঠি লিখে এই বিষয়টিতে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ইউসুফ পাঠান চিঠিতে লিখেছেন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে বিজেপি শাসিত ওড়িশাতে বাংলার পরিযায়ী শ্রমিক বিশেষ করে মুর্শিদাবাদ থেকে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তাদের উপর নৃশংস অত্যাচার চালানো হচ্ছে তাদের কাজ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।

২৭ শে এপ্রিল এই চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইসব শ্রমিকদের উপর আক্রমণের পাশাপাশি তাদের মোবাইল ফোন টাকা পয়সা কেড়ে নেওয়া হচ্ছে। আধার কার্ড নষ্ট করে দেওয়া হচ্ছে। তারা যেখানে বসবাস করেন তা ভেঙে দেওয়া হচ্ছে। ইউসুফ পাঠান চিঠিতে উল্লেখ করেছেন 2024 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে তাকে কিভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ওড়িশার আক্রমণের ঘটনা ঘটেছিল।স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর দাবী জানিয়েছেন।
