Operation Sindoor
নিজস্ব প্রতিবেদন :
জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার দাবি করেছেন যে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে অপারেশন সিন্দুরে ভারতের বিমান হামলায় তার পরিবারের ১০ জন সদস্য এবং তার চার সহযোগী নিহত হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই এখবর জানিয়েছে।আজহারের নামে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ সুবহানআল্লাহ – জেইএম সদর দপ্তরে হামলায় নিহতদের মধ্যে আঠেন তার বড় বোন, ও তার স্বামী, এক ভাগ্নে এবং তার স্ত্রী, আর এক ভাগ্নে এবং তাদের যৌথ পরিবারের পাঁচ সন্তান।
বিবৃতিতে লেখা হয়েছে “আজ রাতে আমার পরিবারের দশ সদস্য একসাথে জান্নাতবাসী হয়েছেন।নিহতরা আল্লাহর অতিথি হয়ে উঠেছে।তিনি বলেন, তার “কোনও অনুশোচনা বা হতাশা নেই”। “বরং, বারবার আমার মনে হচ্ছে যে আমিও এই চৌদ্দ সদস্যের সুখী কাফেলায় যোগ দিতাম,”
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত ছাপ্পান্ন বছর বয়সী মাসুদ আজহার। ১৯৯৪ সালে ভারতে গ্রেপ্তার হওয়া এবং কান্দাহারে এয়ার ইন্ডিয়ার আইসি ৮১৪ হাইজ্যাকের পর তাকে মুক্তি মুক্তি দিতে বাধ্য হয়েছিল অটল বিহারী বাজপেয়ী। কিন্তু মাসুদ আজাহারের ভারত বিরোধীতা তার পরে ও বন্ধ হয়নি। ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলা সহ ভারতে একাধিক সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন মাসুদ আজহার। সে দিক অপারেশন সিন্দুরের এটা একটা বড় সাফল্য।
