Cornel Sofiya Quraish and Sister Saina
নিজস্ব প্রতিবেদন :
লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশির নাম একন সবার মুখে মুখে। তাঁর মাধ্যমেই দেশবাসী জানল পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের সাফল্যের কথা। গুজরাটের ভাদোদরার বাসিন্দা সোফিয়া কুরেশিকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সোফিয়াদের পূর্বপুরুষ থেকে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদে কাজ করেছেন তাঁরা।
সোফিয়ারা দুই বোন। দুজনেই কোন অংশে কম নয়। কর্ণেল সোফিয়া ও সায়না সুনসারা যমজ বোন। সোফিয়ার সম্পর্কে মোটামুটি সবার জানা। সোফিয়ার মতো বোন সাইনা ও চেয়েছিলেন সেনাবহিনীতে যোগ দিতে। কিন্তু সেনা পরীক্ষায় সফল হননি।

সাইনা সুনসারার এক নজরে পরিচয় জেনে নেওয়া যাক।ভাদোদরার বিস্ময় নারী হিসাবে সাইনার পরিচিতি । সাইনা একজন নামী মডেল ও ফ্যাসন ডিজাইনার।আবার একজন অর্থনীতিবিদ সঙ্গে পরিবেশ আন্দোলনের সক্রিয় কর্মী।এখানেই শেষ নয়, সাইনা একজন প্রাক্তণ আর্মি ক্যাডেট এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বর্ণপদকজয়ী রাইফেল শুট্যার।
সাইনা বিউটি কুইন গুজরাট, মিস ইন্ডিয়া আর্থ ২০১৭, মিস ইউনাইটেড নেশন ২০১৮ মুকুট জিতেছেন।দাদা সাহেব ফালকে সন্মানে ভূষিত হয়েছেন। এখানেই শেষ নয় একজন পরিবেশবিদ হিসাবে গুজরাটে নজর কেড়েছেন। তাঁর সংস্থার মাধ্যমে সবুজায়নের লক্ষ্যে ১ লাখ চারাগাছ রোপন করছেন।
