CBI Raid
নিজস্ব প্রতিবেদন
দিল্লীর ইনকাম ট্যাক্সের অ্যাডিশনাল ডিরেক্টর অমিত কুমার সিঙ্গালের অফিসে তল্লাশি চালিয়ে ১ কোটি টাকা মূল্যের নগদ অর্থসহ বহু সোনার গয়না, ৩.৫ কোটি টাকা মূল্যের রূপা এবং সোনার কয়েন উদ্ধার করা হয়েছে। রবিবার ২৫ লক্ষ টাকার ঘুষ মামলায় গ্রেফতার হওয়া অফিসার অমিত কুমার সিঙ্গালের দিল্লি, মুম্বাই এবং পাঞ্জাবের অফিসে তল্লাশি চালিয়ে ৩.৫ কেজি সোনা, ২ কেজি রূপা এবং ১ কোটি টাকা নগদ অর্থ উদ্ধার করেছে সিবিআই।
শ্রী সিংগাল ২০০৭ ব্যাচের আইআরএস অফিসার এবং দিল্লির আয়কর বিভাগের অতিরিক্ত অধিকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।বিভিন্ন ব্যাংকে একটি লকার এবং ২৫টি ব্যাংক অ্যাকাউন্টের নথি; এবং দিল্লি, মুম্বাই এবং পাঞ্জাবে অবস্থিত স্থাবর ও অস্থাবর সম্পত্তির নথি মিলেছে।
লা পিনো’জ পিজ্জার মালিক সানাম কাপুরের কাছ থেকে মোট ৪৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।এই আয়কর আধিকারিক পাঞ্জাবের মোহালিতে সানাম কাপুরকে তার বাসভবনে ২৫ লক্ষ টাকার প্রথম কিস্তি পৌঁছে দিতে বলে।এরপর সিবিআই ফাঁদ পেতে অভিযোগকারীর কাছ থেকে ২৫ লক্ষ টাকা ঘুষ দাবি ও গ্রহণ করার সময় আয়কর আধিকারিকের সহযোগী হর্ষ কোটাককে হাতেনাতে ধরে ফেলে এবং অভিযুক্ত আয়কর আধিকারিক অমিত সিঙ্গালকে একই দিনে দিল্লির বসন্ত কুঞ্জে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।3
