Colombian presidential candidate Miguel Uribe shot in Bogota
কলম্বিয়ার ডানপন্থী নেতা বিরোধী সেনেটর প্রেসিডেন্ট পদপ্রার্থীকে প্রকাশ্যে মাথায় গুলি করল এক নাবালক। জনসভায় বক্তব্য রাখার সময়ই কলম্বিয়ার ডানপন্থী নেতা মিগুয়েল উরিবে-কে গুলি করল ঐ দুষ্কৃতী। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সম্ভবত পিছন থেকে গুলি চালিয়েছিল অভিযুক্ত। উরিবে ২০০২ সাল থেকে সাংসদ।
Courtesy by X
মিগুয়েল উরিবের ঠাকুর্দা জুলিও সিজার টুর্বে কলোম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। মিগুয়েলের মা নামকরা সাংবাদিক।১৯৯১ সালে ‘ড্রাগ লর্ড’ পাবলো এসকোবারের দল অপহরণ করে হত্যা করে।
