চাকরিহারা গ্রূপ সি গ্রূপ ডি কর্মীদের ভাতা বন্ধের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা

Calcutta High court on Group C Group D Govt Aid

কলকাতা

চাকরিহার গ্রূপ সি গ্রূপ ডি কর্মীদের ভাতা বন্ধের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত ১৫ মে ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। ১ লা এপ্রিল থেকে গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়। প্রকল্পের নামকরণ করা হয়েছে,  ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’সরকারের সেই নির্দেশকে বেআইনি বলে উল্লেখ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে।এই মামলার শুনানিতে বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণে রাজ্যের উদ্দেশ্যে জানান “এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কী করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে। এত তাড়াতাড়ি কী করে দেওয়া হবে!” ‘এখনই কোনও টাকা দেবেন না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে আইনজীবি বিকাশ ভট্টাচার্য আদালতে বলেন সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাদের চাকরি বাতিল করেছে, তাদের এই ভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না। কারণ সংবিধানে স্পষ্ট করে দেওয়া আছে যে, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে তাকে মান্যতা দিতে হবে।