Calcutta High court on Suvendu Adhikary Appeal
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি মহেশতলায় রবীন্দ্রনগরে যেতে পারবেন তবে মানতে হবে বেশ কয়েকটি শর্ত। শর্ত বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
প্রথম শর্ত বিজেপির মাত্র একজন বিধায়ককে নিয়ে রবীন্দ্রনগর এলাকায় যেতে পারবেন।
দ্বিতীয় শর্ত.. তিন দিনের মধ্যে যেতে হবে
তৃতীয় শর্ত…যাওয়ার একদিন আগে ডায়মন্ডহারবারের পুলিশ সুপারক ও রবীন্দ্রনগর থানার আইসিকে চিঠি দিয়ে জানাতে হবে।
চতু্র্থ শর্ত.. কোন সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য যাবে না।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশাসনের তরফে মহেশতলায় যেতে অনুমতি না দেওয়া কলকাতা হাইকোর্টে আবেদন করে তিনি। শুনানির সময় বিচারপতি রাজ্যের আইনজীবির কাছে প্রশ্ন করেন বিরোধী দলনেতা গেলে বাধা কোথায়। সে প্রশ্নের জবাবে রাজ্যের
রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, “যখনই কোথাও কিছু হয় বিরোধী দলনেতা সেখানেই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যাওয়ার অনুমতি চান ৷ এই ধরনের মামলা গ্রহণ করাই উচিত নয় ৷ বিরোধী দলনেতা সর্বত্র গিয়ে খালি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন ৷”
রাজ্য পুলিশের ডিজি’র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন “সর্বত্র গিয়ে খালি হিন্দু-মুসলিম, হিন্দু-মুসলিম উস্কানিমূলক কথা বলেন ৷ আবার তাঁর বিরুদ্ধে কোনওরকম এফআইআর দায়ের করা যাবে না ৷”
