Israel Vs Iran War Latest Updates
নিজস্ব প্রতিবেদন :
ইরান ও ইসরাইয়েলের মধ্যে যুদ্ধে এবার আমেরিকা কি সরাসরি অংশ নিতে চলেছে এমনটাই আশাঙ্কা করা হচ্ছে। কারণ জি ৭ সম্মেলন থেকে একদিন আগেই দেশে ফিরে এসেছেন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প।যদিও যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িয়ে না পড়ে সেজন্য ইতিমধ্যেই ৮ জন সেনেটর ভেটো দিয়েছেন।

তেহেরান ছেড়ে যেতে বলল ট্রাম্প
এর আগে ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে সরে যেতে বলেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি মন্তব্য করেন, সবার অতিসত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিৎ। ট্রাম্পের এই সতর্কবার্তার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে।
দু দেশের কমপক্ষে ৩০০ জন নিহত
গত শুক্রবার থেকে পালটাপালটি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরাইল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশের তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

২১ টি মুসলিম দেশের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি
দু দেশের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিয়েছে ২১ মুসলিম দেশ। এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা কমানোর আবেদন জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে— তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং এখন জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।
যুদ্ধ ভায়াবহ আকার ধারণ করেছে
এদিকে ইসরায়েলে নবম দফায় হামলা শুরু করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলা ভোর পর্যন্ত চলবে।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
অন্য ইসরাইলের পক্ষ থেকে দাবী করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত (সাইরেন) বেজে উঠেছে। নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
আল জাজিরার খবর বলছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় চারদিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান। এতে তিনজন নিহত হয়েছে। হাইফার তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের আকাশসীমা স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার। আইআরএনএ আরও বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া আকাশসীমা বন্ধ থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতে আহ্বান জানিয়েছে।
