Calcutta High Court Order to start 100 days work in west bengal
নিজস্ব প্রতিবেদন
আগষ্টের শুরু থেকে বাংলায় একশো দিনের কাজ শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই নির্দেশ দিয়েছেন।একই সঙ্গে দুর্নীতি রোধে কেন্দ্র সরকারকে ফ্রি হ্যান্ড দিলেন প্রধান বিচারিপতি। বুধবার কলকাতা হাইকোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি পরিস্কার জানিয়ে দনে কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনির্দিষ্ট কালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। পাশাপাশি দুর্নীতি রোধে কেন্দ্র সরকার রাজ্যকে যে কোন শর্ত আরোপ করতে পারে।এমনকি পষ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম আরোপ করতে পারে। কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমের সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র। পাশাপাশি রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। কিন্তু কোন ভাবে ১০০ দিনের কাজ বন্ধ রাখা যাবে না।
কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “আমরা রিভিউ পিটিশনে যাব। কেন্দ্র ১৫৫ থেকে ১৫৬টা টিম পাঠিয়েছেন বাংলায়। গোটা বিষয়ে ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন ওঁরা। আমরা সবটাই করেছি। প্রথমে এরিয়ার দিক। তিনি কেন্দ্রের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে যা বকেয়া টাকা আছে সেটাও দিন। আর বর্ধিত বকেয়া দিন।
