ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা ইসরাইলের দাবি ইরানের সংবাদ সংস্থা ফার্সের

Iran Vs Israel War Updates

নিজস্ব সংবাদ

ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা  কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার এই তথ্য দিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স‌। সংবাদে দাবি করা হয়েছে ইরানের ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সংঘাতের শুরুতেই ইসরায়েল ইসফাহানের পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে হামলা চালিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তার দাবি অনুযায়ী, তখন ওই স্থাপনাটি ব্যাপক ক্ষতির শিকার হয়। তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ক্ষয়ক্ষতি কম ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সেখানে চারটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।