ভাতাতেই আস্থা নীতিশ কুমারের ভোটের মুখে বিহারের প্রবীণদের মাসিক ৪০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা পেনশনের ঘোষণা

Nitish Kumar Increase old age Pension Amount

নিজস্ব প্রতিবেদন

ভাতাতেই আস্থা। বিহারের বিধানসভা নির্বাচনের আগে বয়স্ক ভাতা এক ধাক্কায় ৭০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল নীতিশ কুমার। শনিবার সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পে এখন থেকে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা  ৪০০ টাকার পরিবর্তে প্রতি মাসে ১১০০ টাকা পাবেনয

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সামাজিক মাধ্যমে X হ্যান্ডেলে এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন যে জুলাই মাস থেকে বর্ধিত পেনশনের পরিমাণ দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যজুড়ে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জনেরও বেশি সুবিধাভোগী লাভবান বলে আশা করা হচ্ছে।

আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের আওতায়, বিধবা মহিলা, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ৪০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা পেনশন পাবেন। জুলাই মাস থেকে সমস্ত সুবিধাভোগী বর্ধিত হারে পেনশন পাবেন। মাসের ১০ তারিখে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এর ফলে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন সুবিধাভোগীকে সাহায্য পাবে,”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *