AXIOM MISSION 4
মহাকাশ থেকে শুধাংশু শুক্লার কন্ঠস্বর শিশুর মতো শিখছি মহাকাশে কীভাবে হাঁটতে হয় কিভাবে খেতে হয়। রাকেশ শর্মার পথ ধরে ৪১ বছর পর মহাকাশে পা রেখেছে উত্তরপ্রেেদেশের বাসিন্দা শুভাংশু শুক্লা। মহাকাশে তাঁর ও তাঁর তিন সহকর্মীর অভিজ্ঞতা মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর মাটিতে পৌঁচ্ছে দিলেন শুভাংশু। কি অভিভজ্ঞতা জেনে নিন।
সৌজন্যে DD Tamil
শুভাংশু মহাকাশ থেকে ঠিক এভাবেই শুরু করলেন., “নমস্কার, মহাকাশ থেকে সবাইকে নমস্কার। আমার সহকর্মী মহাকাশচারীদের সাথে এখানে থাকতে পেরে আমি রোমাঞ্চিত। বাহ, কী অসাধারণ যাত্রা ছিল। যখন আমি লঞ্চপ্যাডে ক্যাপসুলে বসে ছিলাম, তখন শুধু ভাবছিলাম চলো যাই। যাত্রা শুরু হতেই আমাদের সিটের পিছনে ঠেলে দেওয়া হচ্ছিল। তারপর উপলদ্ধি হল আমরা শূন্যতায় ভেসে বেড়াচ্ছি।আমি শিশুর মতো শিখছি মহাকাশে কীভাবে হাঁটতে হয় এবং খেতে হয়। গতকাল থেকে আমি অনেক ঘুমিয়েছি। “

৩৯ বছর বয়সী ভারতীয় বিমান বাহিনীর পাইলট এবং মহাকাশচারী হিসেবে পরিচিত গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অ্যাক্সিওম-৪ মিশনে যাত্রা করার কয়েক ঘন্টা পরে আজ কক্ষপথ থেকে তার প্রথম ব্যক্তিগত বার্তা পৌঁছে দিয়েছেন।গতকাল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের উপরে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানের ভেতরে তার আসনে বসে শুভাংশু শুক্লা তার মহাকাশ অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
অ্যাক্স-৪ মিশনে তার সঙ্গী হিসাবে আছেন নাসার প্রাক্তন মহাকাশচারী এবং আগের তিনটি মিশনের অভিজ্ঞ কমান্ডার পেগি হুইটসন, হাঙ্গেরির মিশন বিশেষজ্ঞ টিবোর কাপু এবং পোল্যান্ডের স্লাওস উজানস্কি-উইজনিভস্কি।
