উড়িষ্যায় আটক করে রাখা বাংলার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে বিস্তারিত রির্পোট চাইল হাইকোর্ট

Calcutta High Court orders release of Bengali migrant workers detained in Odisha

মনিরুল হোসেন

উড়িষ্যায় বাংলার প্রায় ২০০ পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যা প্রশাসন আটক করেছে। ভোটার কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও তাদের ছাড়া হচ্ছে না। বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশী তকমা দেওয়ার চেষ্ঠা করা হচ্ছে। কয়েক দিন আগেও উডিষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটক করে বাংলাদেশে পুশ ব্যাক করার মতো ঘটনা ঘটেছিল। তখন কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে হস্তক্ষেপের জন্য কয়েকটি সংগঠন কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস করেছিল। বৃহস্পতিবার সেই মামসা ডিভিশন বেঞ্চে শুনানি হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের মাধ্যমে উড়িষ্যার মুখ্যসচিবের কাছে আদালতেক নির্দেশ সম্পকে অবহিত করে কত গুলি প্রশ্নের উত্তর অবিলম্বে উড়িষ্যার মুখ্যসচিবকে জানানোর নির্দেশ দিয়েছেন।

 যে বিষয়গুলি জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ সেই বিষয়গুলি হল।

প্রথমত, উড়িষ্যার প্রশাসন বাংলার পরিযায়ী শ্রমিকদের কেন আটক করেছে। দ্বিতীয়ত কিসের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।তৃতীয়ত, কোন FIR দায়ের করা হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে তাহলে FIR নম্বর কত।চতুর্থত  আটক করার পর তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে।যাদের আটক করা হয়েছে তাদের বর্তমান অবস্থা কী?G[]fএখন দেখার উড়িষ্যার মুখ্যসচিব এ বিষয়ে কি তথ্য জানায়।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম সামাজিক মাধ্যমে কলকাতা হাইকোর্টের  নির্দেশর পর লিখেছেন। “ভারতীয় বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে ।তাই আশা করব বাংলায় কথা বলার জন্য আমাদের বাংলার যেসব মানুষ অত্যাচারিত হয়েছেন ,তারা নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন”।