কেরালার মুফতির হস্তক্ষেপে শেষ মুহূর্তে ইয়েমেনে নার্স নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত কে এই ধর্মগুরু

Nurse Nimisha Priya Execution Pospond

মনিরুল হোসেন

ইয়েমেনে কেরালার নার্স নিমিশা প্রিয়ার বুধবার মৃত্যুদন্ড কার্যকর করার দিন নির্দিষ্ট ছিল।মঙ্গলবার নাটকীয় ভাবে মৃত্যুদন্ড কার্যকর করা আপাতত স্থগিত করা হল। আর তা সম্ভব হল ভারতীয় এক মুফতির হস্তক্ষেপে।নিমিশা প্রিয়া, একজন কেরালার নার্স। তালাল আবদো মাহদির হত্যার অভিযোগে ইয়েমেনে যাকে ২০২০ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

কেরালার মুফতি কাঁথাপুরম এপির হস্তক্ষেপের কারণে মৃত্যুদন্ড স্থগিত করা হয়েছে। কাঁথাপুরম আজএকজন ইয়েমেনি সুফি পণ্ডিতের সহায়তায় ইয়েমেনের ধর্মীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। ইতিমধ্যে, মৃত্যুদন্ড আটকাতে অ্যাডভোকেসি গ্রুপ এবং ধর্মীয় নেতারা রক্তের মূল্য হিসেবে ১১ কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন।

কাঁথাপুরম এপি কে?

৯৪ বছর বয়সী মুখতি, যিনি শেখ আবুবকর আহমেদ নামে পরিচিত, তিনি ভারতের গ্র্যান্ড মুফতি হিসেবেও স্বীকৃত। মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে কথা বলতে গিয়ে কাঁথাপুরম বলেন, “ইসলামের আরেকটি আইন আছে। খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হলে, নিহতের পরিবারের ক্ষমা করার অধিকার রয়েছে। আমি জানি না এই পরিবারটি কে, তবে অনেক দূর থেকে আমি ইয়েমেনের দায়িত্বশীল পণ্ডিতদের সাথে যোগাযোগ করেছি। আমি তাদের বিষয়গুলি বোঝাতে পেরেছি। ইসলাম এমন একটি ধর্ম যা মানবতার উপর অনেক গুরুত্ব দেয়।” সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েন আমি ইয়েমেনের ধর্মীয় নেতাদের হস্তক্ষেপ এবং পদক্ষেপ নেওয়ার অনুরোধ করার পর, তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং বলেন যে তারা যা করতে পারেন তা করবেন। তারা আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছেন এবং একটি নথি পাঠিয়েছেন। তাতে লেখা আছে মৃত্যুদণ্ডের তারিখ স্থগিত করা হয়েছে। এর ফলে বর্তমান আলোচনা আর ও সহজতর করতে সাহায্য করবে।