Kapil sharma’s cafe attack again
৯ জুলাইয়ের পর ৭ আগস্ট। এক মাসের ব্যবধানে দ্বিতীয় বার গুলি চলল কপিল শর্মার ক্যানাডার ‘ক্যাপস ক্যাফেতে’। এই হামলার দায়ী স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গোল্ডি ব্রার গ্যাং। হামলার পর নিজেদের দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি ধীলো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাতে লেখা হয়েছে”জয় শ্রী রাম, সৎ শ্রী অকাল, রাম রাম ভাইরা। সারেতে কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে আজ যে গুলি চলেছে তার দায় নিচ্ছি আমি। গোল্ডি ধিলো এবং লরেন্স বিষ্ণই গ্যাং। আমরা ওকে ফোন করেছিলাম। কিন্তু ও ফোনে সাড়া দেয়নি। তাই আমারা ব্যবস্থা নিয়েছি। যদি ও এখনো সাড়া না দেয় তাহলে আমরা শীঘ্রই মুম্বইয়ে পরবর্তী পদক্ষেপ করব।
প্রথমবার নিষিদ্ধ খানিস্তানি সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন বাব্বার খালসা ইন্টারন্যাশনালের সদস্য অরিজিৎ সিং লাড্ডি হামলার দায় স্বীকার করেছিল।
প্রশ্ন হচ্ছে জনপ্রিয় এই কৌতুক অভিনেতা র প্রতিষ্ঠানের উপর বারবার হামলার আড়ালে আসল কারণ কি লুকিয়ে আছে শুধুই অর্থের জন্য না আরো বড় কিছু বিষয় লুকিয়ে আছে তা তদন্তে উঠে আসবে।
