নবান্ন অভিযানে ধুন্ধুমার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নির্যাতিতার মা

Navanna Chalo calls for justice in the murder of RG Kar Hospital junior doctor

নিজস্ব প্রতিবেদন :

মেয়ের মৃত্যুর বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। সেই আন্দোলনের পুলিশের লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়লেন নির্যাতিতার মা। রেসকোর্সের পাশের অবস্থানের অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। অভিযোগ, পুলিশের কাছে জল চাওয়া হলে তা মেলেনি। পরে জলের ব্যবস্থা করে জল খাওয়ানো ও চোখেমুখে জল দেওয়ার পরেও  অসুস্থতা কমেনি, তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থান স্থল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার মা কে হাসপাতালে দেখেতে গেছেন।

বেলা একটা নাগাদ ডোরিনা ক্রসিংয়ের কাছে গাড়িতে করে পৌঁছে যান অভয়ার বাবা মা। তাদের গাড়িতে লেখা ছিল বাংলা নিজের মেয়ের বিচার চায়। এখানেই অবস্থান করছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা।
মিছিলে অংশগ্রহণ করেন অভয়ার বাবা-মা পার্ক স্ট্রিট হয়ে রেসকোর্সের কাছে পুলিশের ব্যারিকেডে মিছিলে আটকে পড়েন অভয়ার বাবা-মা।
তারা পুলিশের সঙ্গে কথা বলতে চান। পুলিশের উদ্দেশ্যে বলেন তারা তো শান্তিপূর্ণ মিছিল করছেন। হাইকোর্ট মিছিলের অনুমতি দিয়েছে। তবু কেন তাদের আটকানো হচ্ছে। আমাদের যেতে দিন। পুলিশের কাছে কোন সদুত্তর না পেয়ে সেখানে অবস্থানে বসে পড়তে চান তারা। কিছুক্ষণ পরে ব্যারিকেডে বাধা পেয়ে রেসকোর্সের কাছে ব্যারিকেড এর ওপর উঠে পড়েন অভয়ার বাবা-মা। অভয় এর মায়ের অভিযোগ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তার হাতের শাখা ভেঙে গেছে। তবু তারা নবান্নর দিকে এগুনোর চেষ্টা করেন।

আর জি করের কর্মরত জুনিয়র ডাক্তার অভয়ার মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। একমাত্র মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হয়ে, যাবজ্জীবন সাজা হয়েছে। কিন্তু এটি একটি সংগঠিত অপরাধ বলে মনে করেন নির্যাতিতা অভয়ার বাবা-মা। তাই প্রকৃত বিচার চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সিবিআই অধিকর্তা সবার কাছে গেছেন। কিন্তু অমিত শাহ দিল্লিতে দেখা পর্যন্ত করেননি। সিবিআই অধিকর্তার উত্তরে হতাশ অভয়ার মা বাবা।

মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ের বাবা মা। তার ডাকে সাড়া দিয়ে দলীয় পতাকা ছাড়া অংশ নিয়েছেন বহু মানুষ। বিশেষ করে বিজেপি নেতা রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির সর্বস্তরের রাজ্যের নেতা কর্মীরা নবান্ন অভিযানে অংশ নিয়েছেন। এই অভিযান রুখতে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড জল কামান সবই তৈরি। নবান্ন অভিযানে সাঁতরাগাছি থেকে রেসকোর্স বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে নবান্ন অভিযানে অংশগ্রহণকারীরা।