বেকসুর খালাসের রায় সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবাযানীকে তবে জেলমুক্তি অধরায় থেকে গেল

Saradha chit fund case Sudipta Devyani granted bail

মনিরুল হোসেন

১২ বছর পর সারদা চিটফান্ড মামলার প্রথম তিনটি মামলার রায়দানে বেকসুর খালাস পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের ১১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রী দুজনকেই বেকসুর খালাস করেন। তবে এখনই জেল মুক্তির কোন সম্ভাবনা নেই। কারণ সুদীপ্ত সেন ও দেবযানীর বিরুদ্ধে রাজ্য সরকার ২৫০ টি মামলা দায়ের করেছে। তবে ২১৪ টি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন তারা দুজনেই। বাকি মামলা যথারীতি চলছে।

আজকের যে মামলার রায়দান করা হয় সেটা তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ২০১৩ সালে রাজ্য সরকার মামলা করে।  সেই মামলাতেই স্বস্তি পেলেন দুজন।রাজ্য সরকারের তরফে ৫০ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষে দুজনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়নি।

সারদা চিটফান্ড মামলায় বহু মানুষ আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। বেশ কয়েক জন আমানতকারী হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলনেন। রাজ্য় রাজনীতিতেে এই ঘটনায় তোলপাড় হয়েছিল। ২০১৩ সালে ২৩ এপ্রিল কাশ্মীরের শোনমার্গ থেকে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেন ও দেবযানীকে।বর্তমানে সুদীপ্ত সেন রয়েছেন প্রেসিডেন্সি জেলে ও দেবযানী  রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে। আপাতত কিছুটা স্বস্তি মিললেও জেল মুক্তির সম্ভাবনা নেই।