Rahul Gandhi and Vote Adhikar Yatra
মনিরুল হোসেন
বিহার জুড়ে বিরোধী মহাজোটবন্ধনের ‘ভোটের অধিকার যাত্রা কর্মসূচী সোমবার সমাপ্ত হল। এই উপলক্ষে পাটনায় মহাসমাবেশে সাধারণ মানুষের ঢল নেমেছিল। কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের – ডাকে সমাবেশ থেকে সাধারণ জনগণের গলায় শোনা যায় ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান। সমাবশে বক্তব্য় রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, “আমরা তাদের ( বিজেপিকে) সংবিধান হত্যা করতে দেব না. সেই কারণেই আমরা যাত্রা শুর করেছিলাম এবং আমরা বিপুল সাড়া পেয়েছি। বিপুল সংখ্যক মানুষ পথে নেমে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান তুলেছিল,”।
রাহুল বলেন “‘ভোট চোর’ স্লোগান সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছে। এটি এখন চীনেও পৌঁছে গেছে,” । তিনি বলেন “আমি বিজেপির উদ্দশ্যে বলতে চাই। তোমরা কি পারমাণবিক বোমার চেয়ে বড় কিছু শুনেছো? এটা হাইড্রোজেন বোমা। বিজেপির লোকজন, প্রস্তুত থাকো, হাইড্রোজেন বোমা আসছে,” ।”আমি গ্যারান্টি দিচ্ছি। হাইড্রোজেন বোমার পর নরেন্দ্র মোদীজি মুখ দেখাতে পারবেন না”

বিরোধীরা দাবি করেছে যে বিহারে নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধন’ – অবৈধভাবে নিবন্ধিত ভোটার এবং এই বছরের নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য নয় এমন অন্যান্যদের বাদ দেওয়ার জন্য পুনর্যাচাই – আসলে, 65 লক্ষেরও বেশি লোককে ভোটাধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা চলছে। বিজেপির পক্ষ থেকে পাল্টা জবাব দিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সাংবাদিকদের বলেন, “যখনই আমি রাহুল গান্ধীর কথা শুনি, সংসদের ভেতরে বা বাইরে, তিনি কী বলতে চাইছেন তা বুঝতে সময় লাগে পরমাণু বোমা এবং হাইড্রোজেন বোমা নির্বাচনের সাথে কীভাবে সম্পর্কিত? রাহুল গান্ধী দায়িত্বজ্ঞানহীন।
