তৃণমূল বিধায়কের কনভয়ে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের

Police car Accident

নিজস্ব প্রতিবেদন  

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন।লেদার কমপ্লেক্সে কাজ করেন ঐ যুবক। বাসন্তী হাইওয়ে ধরে লেদার কমপ্লেক্সে কাজে যোগ দিতে যাচ্ছিলেন ঐ বাইক আরোহী যুবক। পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায় বেলা ১১ টা নাগাদ শওকত মোল্লার কনভয়ে থাকা পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিক থেকে আসা ওই মোটরসাইকেলে প্রথমে ধাক্কা মারে৷ পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বিধায়ক শওকত মোল্লা গাড়ি থেকে নেমে আহত যুবককে এসএসকেএমে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতেলে তাঁর মৃত্যু হয়। মৃত  যুবক তাজউদ্দিন কলকাতার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা৷ জানা গিয়েছে, লেদার কমপ্লেক্সে কাজ করতেন তাজউদ্দিন৷