নিজের বাসভবনে আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক অতর্কিত হামলা চালাল হাবড়ার যুবক পাপন

Attack on Jotipriyo Mullick at his Resident

নিজস্ব প্রতিবেদন

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর অতর্কিত হামলা চালাল এক যুবক।সল্টলেকের বাড়ি গেটের সামনে এই ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক যখন তার বাড়ির দোতলা থেকে নেমে নীচের অফিসে যাচ্ছিলেন সেই সময় ঐ যুবক তার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি মারতে থাকে। অফিসের ভিতর থেকে সকলে ছুটে এসে ঐ যুবককে ধরে ফেলে। ঐ যুবকের হামলায় রাস্তার উপর পড়ে যান জ্যোতিপ্রিয়। খবর পেয়ে উত্তর বিধান নগর থানার পুলিশ ঐ যুবককে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে ঐ যুবকের নাম পাপন দাস।সে হাবড়ার জয়গাছির বাসিন্দা।তবে কি কারণে এই হামলা তা এখনো জানা যায়নি।জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখা গেছে ঐ যুবক পাপন দাস দুপুর ৩টে থেকে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। মাঝে একবার এলাকা থেকে চলে গেলেও কিছুক্ষণ পরেই আবার প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে এসে হাজির হন। তার পর জ্যোতিপ্রয় মল্লিক গেটের সামনে এলেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। কি কারণে এই ঘটনা ঘটাল যুবক তা জানা এখনো যায়নি।প্রাথমিক ধাক্কা সামলে জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থ আছে বলে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *