Unrest Bangladesh
নিজস্ব প্রতিবেদন :
ইসলাম ধর্মকে কলঙ্কিত করছে বাংলাদেশের এক শ্রেণীর উন্মত্ত জনতা। ইসলাম শান্তির ধর্ম। ইসলমাম মানবতার ধর্ম। ইসলাম বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শে বিশ্বাস করে। ক্ষমাশীলত ইসলামের সবচেয়ে বড় আদর্শ। অথচ ধর্মের নামে উন্মত্ত পশুর মতো আচরণ করছে বাংলাদেশের এক শ্রেণীর উন্মাদ জনতা। ভাবতে পারছেন ময়মসিংহের ভালুকায় এক তরতাজা যুবক দীপু দাশ পিটিয়ে খুন করে গাছে ঝুলিয়ে আগুন ধরাচ্ছে একদল জনতা। চারিদিকে আল্লাহ আকবর ধ্বনি তুলছে একদল জনতা।কয়েকশো মোবাইলে সেই ভয়াবহতার ছবি তোলা হচ্ছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতের পর শনিবার রাতে আরও এক নৃশংসতার খবর সামনে এসেছে। লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতর আগুনে পুড়ে ওই বিএনপি নেতার সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই বিএনপি নেতা এবং তাঁর আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন।আগুনে পুড়ে মারা যাওয়া শিশুর নাম আয়েশা আক্তার। দগ্ধ তিনজন হলেন বেলাল হোসেন (৫০) ও তাঁর দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)।আগুনে বেলাল হোসেনের ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলাদেশ যেন আফগানিস্থানে পরিণত হচ্ছে। বাংলাদেশ আজ যেন সত্যিই রাজাকারদের দেশ হয়ে উঠেছে। মুক্তচিন্তা সব প্রতিষ্ঠানকে শেষ করে দিতে চাইছে ধর্ম উন্মাদরা। তাই তাদের নিশানায় বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্র প্রথম আলো, ডেইলি স্টার সংবাদপত্র। কাগজ নয় গোটা অফিসই জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভেঙে চূরমার করে দেওয়া হয়েছে সংস্কৃতির পীঠস্থান ছায়ানট। মুজিবর রহমানের সমস্ত স্মৃতিচিহ্ন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বর্বর দেশে পরিণত হতে চলে বাঙালির গর্বের বাংলাদেশ।
