Dehradun Mob Linchin
নিজস্ব সংবাদ
বিজেপি শাসিত উত্তরাখন্ডে চীনা নাগরিক সন্দেহে ত্রিপুরার এক চাকমা ছাত্রকে পিটিয়ে মারল জনতা। ১৪ দিন জীবন মৃত্যুর লড়াইয়ের পর পথচলা খেমে গেল অ্যাঞ্জেলের । ২৪ বছরের এক স্বপ্নের মৃত্যু হল।৯ ডিসেম্বর উত্তরাখন্ডে দেরাদুনে স্থানীয় বাজারে চীনা নাগরিক সন্দেহে ত্রিপুরার চাকমা নাগরিক দুই ভাই এমবিএ পড়ুয়া অ্যাঞ্জেল এবং তাঁর ভাই মাইকেল গণপিটুনির শিকার হন।দুই ভাই মারমুখী জনতার উদ্দেশ্যে কাতর ভাবে জানায় “আমরা চীনা নই, আমরা ভারতীয়, আমাদের ভারতীয় হিসাবে কি সার্টিফিকেট দেখাতে হবে।“ তবু তাঁদের কথা কেউ বিশ্বাস করেনি। চলে গণপ্রহার।তাদের উপর ছুরি দিয়ে একের পর এক আঘাত করা হয়।অ্যাঞ্জেলের ঘাড়ে ও মেরুদন্ডে আঘাত লাগে।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা করা হয়। অ্যাঞ্জেলের মৃত্যু হয়েছে। অ্যাঞ্জেলের নিথর দেহ নিয়ে যাওয়া হয়েছে আগরতলায়। এই ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক।
