উমর খালিদ সরজিল ইমামের জামিনের আবেদন খারিজ করল সু্প্রীম কোর্ট কারণ কি জানুন

Supreme Court rejected Umar Khalid’s bail application

নিজস্ব প্রতিবেদন

সুপ্রীম কোর্টে ও জামিন মিলল না উমর খালিদ ও সারজিল ইমামের। তবে তাঁর সঙ্গী পাঁচ জনকে জামিন দিল দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয় আগামী এক বছর পর ফের শীর্ষ আদালতে জামিনের আবেদন করতে পারবেন উমর খালিদ ও সারজিল ইমাম। উমর খালিদ ও সারজিল ইমাম কেন জামিন দেওয়া সম্ভব নয় সে সম্পর্কে সুপ্রীম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক অরবিন্দ কুমার ও এন ভি আঞ্জারিয়া তাঁদের দীর্ঘ রায়ে জানিয়েছেন দিল্লী পুলিশের চার্জশিটে দেশের মধ্যে অস্থিরতা তৈরির জন্য এই দুজন বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ পেশ করা হয়েছে।যা খুবই গুরুতর বিষয়। তাঁদের দুজনেকেই ইউএপি ধারায় যুক্ত করা হয়েছে। সে সব গুরুত্ব বিচার করেই উমর খালিদ ও সরজিল ইমাম আগামী একবছর শীর্ষ আদালতে জামিনের আবেদন করতেও পারবেন না। অন্যদিকে গুলশিফা ফতিমা, মিরান হায়দর, শিফা উর রহমান, মহম্মদ সালিম খান ও শাদাব আহমেদকে জামিন দেওয়া হয়েছে।