ঝাড়খন্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙ্গা

Migrant worker death & Massive protest Murshidabad

নিজস্ব প্রতিবেদন

ঝাড়খন্ডে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখকে (৩৭)। বেলডাঙার সুজাপুর কুমারগ্রাণ পঞ্চায়েতের বাসিন্দা আলাউদ্দিন শেখ ঝাড়খন্ডে ফেরিওয়ালার কাজ করত। তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঝাড়খন্ডে যে বাড়িতে আলাউদ্দিন ভাড়া থাকত সেই বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর পরিবারের অভিযোগ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বেলডাঙ্গার বহু মানুষ রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখাতে শুরু করে। উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ রাস্তা ও রেল অবরোধ করে রাখে। কার্যত স্তব্দ হয়ে পড়ে জাতীয় সড়ক ও রল চলাচল। বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় ২৪ ঘন্টার জেলা প্রতিনিধি সোমা মাইতিকে। ঘটনাস্থলে হাজির হন জেলাশাসক ও পুলিশ সুপার। বিক্ষোভকারীদের দাবী মেনে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রূতি দেন জেলাশাসক সিংহানিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন আপনারা জানেন বেলডাঙ্গার ঘটনায় কাদের প্ররোচনা রয়েছে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ফোন করে এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কড়া শাস্তির দাবি জানান। বেলা গড়ালে সবরকম প্রতিশ্রূতির আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়। আলাউদ্দিন শেখের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।