রাজ্য বাজেটে বড় চমক কল্পতরু মমতা বেকারদের জন্য নতুন প্রকল্প বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা

West Bengal Budget 2026

নিজস্ব প্রতিবেদন :

বাংলার বাজেটে বড় চমক রাজ্য সরকারের।ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক পাশ করলেই মিলবে বাংলার যুবসাথী ভাতা।চাকরি না পেলে চল্লিশ বছর বয়স পর্যন্ত মিলবে এই ভাতা। বাংলার যুবসাথী এই প্রকল্পে মাধ্যমিক পাশ যুবক- যুবতীরা চাকরি না পেলে ২১ বছরের পর থেকে ৪০ বছর মধ্যে বয়স হলে মাসিক ১৫০০ টাকা করে ভাতা পাবেন। ২০২৬ সালের ১৫ আগষ্ট থেকে চালু হবে এই প্রকল্প। পাঁচ বছর পর্যন্ত মিলবে এই ভাতা।

এছাড়া এ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ৫০০ টাকা বাড়ল। এত দিন যারা প্রতিমাসে ১০০০ টাকা পেতেন তারা এখন থেকে ১৫০০ টাকা পাবেন। অন্যদিকে তপশিলী জাতি উপজাতি ও ওবিসি মহিলারা এতদিন ১২০০ টাকা পেতে তাঁরা পাবেন ১৭০০ টাকা।

টাকা বাড়ানো হল আশা কর্মীদেরও। তাদের ১০০০ টাকা করে বাড়ানো হল। এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য ।