Supreme court on SIR
নিজস্ব সংবাদদাতা
পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নজিরবিহীন পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত।শুক্রবার সুপ্রীম কোর্টে এসআইআর সংক্রান্ত শুনানিতে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বাংলায় এসআইআরের তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক সুপ্রীম কোর্টের এক গুচ্ছ নির্দেশ
- বাংলার এসআইআর (SIR) প্রক্রিয়া বিচারকের নজরদারিতে করা হব।
- প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে জুডিশিয়াল অফিসার নিয়োগ।
- কাকে জুডিশিয়াল অফিসার করা হবে, তা নির্ধারণ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)–এর মধ্যে বৈঠকের নির্দেশ।
- প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই আদালতের মূল লক্ষ্য।
- জুডিশিয়াল অফিসারদের কাজে কোনও বাধা বরদাস্ত নয়
প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করতেই হবে
নির্দিষ্ট সময়ে বাধাহীনভাবে কাজ শেষ করতে হবে - · শনিবার বৈঠকে উপস্থিত থাকতে হবে:
হাইকোর্টের প্রধান বিচারপতি
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)
মুখ্য সচিব ও ডিজিপি - · ডিএম ও এসপি–দের নির্দেশ:
সব রকম পরিকাঠামোগত সহায়তা দিতে হবে
জুডিশিয়াল অফিসারদের নির্দেশ কার্যকর করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
