TMC Election Menifesto-2026
নিজস্ব সংবাদদাতা
অন্য রাজনৈতিক দলকে পিছনে ফেলে প্রথম নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কালিঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন এবার বাংলার জনগণের কাছে ১০টি প্রতিশ্রূতি দিয়েছেন। সেই প্রতিশ্রূতির তালিকায় রয়েছে দুয়ারে স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি থেকে সাতটি নতুন জেলা গঠন, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি এবং ৩০ হাজার কোটি টাকা কৃষি বাজেটের প্রতিশ্রূতি দিয়েছেন।
তৃণমূল কংগ্রেসের ইস্তেহারের ১০ টি প্রতিজ্ঞা এক নজরে দেখে নেওয়া যাক।
বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা আগেই ৫০০ টাকা ভাতা বাড়ানো হয়েছে।
যুব সমাজের জন্য ইতি মধ্যে যুব-সাথী প্রকল্প অব্যাহত রাখা হবে। বাংলার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের পাঁচ বছর পর্যন্ত ১৫০০ টাকা দেওয়া শুরু হয়েছে আগামী দিনেও চলবে।
ভূমিহীন কৃষকদের সহায়তায় ৩০,০০০ কোটি টাকার বিশে্ষ কৃষি বাজেটে ঘোষণা করা হয়েছে।
প্রতিটি পরিবারের জন্য পাকা বাড়ি ও প্রতিটি ঘরে পানীয় জল পৌঁচ্ছে দেওয়া হবে।
প্রতিটি শহরে ও প্রতি ব্লকে দুয়ারে চিকিত্সার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁচ্ছে দেওয়ার প্রতিশ্রূতি দেওয়া হয়েছে।
দল সরকারে পুনরায় এলে নতুন সাতটি জেলা তৈরি করা হবে।
প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা অব্যাহত রাখা হবে।
