বাংলাদেশে ভূকম্পন, পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় প্রভাব

দিনের শুরুতেই জোর ধাক্কা। কাঁপল ২ বাংলা। ঘড়ির কাঁটা তখন ৯টা ৬-এর কাছাকাছি। নড়ে উঠল আশপাশ। ভূকম্প ৫.৬ (রিখটার স্কেলে)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) সূত্রে খবর, ৫৫ কিলোমিটার নীচ থেকে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে কম্পন।

Image Courtesy: X/@NCS_Earthquake

জানা যাচ্ছে, বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভূকম্পনের উপকেন্দ্র। এতে বেশি প্রভাব পড়েছে ওপার বাংলার কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালি এবং ভারতের সীমান্তবর্তী ত্রিপুরায়। কেঁপেছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একই সংবাদ।