সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন ২ কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রী নন, লোকসভার এমন ৭ জন বিজেপি সাংসদও দিলেন ইস্তফা। এছাড়া, রাজ্যসভার ১ বিজেপি সাংসদ পদত্যাগ করেছেন। ৩ রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে জয়ী তাঁরা। বিজেপি সূত্রে খবর, তাঁদের রাজ্য রাজনীতিতে ‘মনোনিবেশ’ করার কথা বলা হয়েছে। ৪ রাজ্যে ২০ জন সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। তাঁদের মধ্যে জিতেছেন ১২ জন।
বিধানসভা নির্বাচনে জয়ের জেরে, সাংসদের দায়িত্বে ‘অব্যাহতি’ নেওয়া বিজেপি নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম – রাজ্যবর্ধন রাঠোর, দিয়া কুমারী, প্রহ্লাদ পটেল, অরুণ সাউ।
