প্রয়াত বিশিষ্ট অভিনেতা

ক্যানসারে মৃত্যু…

চলে গেলেন জুনিয়র মেহমুদ (প্রকৃত নাম নঈম সায়েদ)। পাকযন্ত্রে ক্যানসার হয়েছিল তাঁর। অসুস্থ অভিনেতার চিকিৎসা চলছিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন পুত্র হাসনান সায়েদ (Hasnain Sayyed)। প্রয়াণকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৮। রেখে গেলেন স্ত্রী ও ২ পুত্রকে।

হাসনান সায়েদ সাংবাদিককে জানিয়েছেন, ‘১৭ দিন ধরে সঙ্কটজনক ছিলেন। ১ মাসে ৩৫-৪০ কেজি ওজন কমে যায়। শুক্রবার রাত ২টো নাগাদ প্রয়াত হন।’

‘মেরা নাম জোকার’, ‘হাতি মেরা সাথী’, ‘ক্যারাভান’ প্রভৃতি কালজয়ী সিনেমায় নঈম সায়েদ (Naaem Sayyed) তথা জুনিয়র মেহমুদের (Junior Mehmood) চরিত্রাভিনয় অবিস্মরণীয়। অভিনেতার প্রয়াণে শোকগ্রস্ত অনুরাগীরা।

Cover Image courtesy: Junior Mehmood | Wikipedia / Fair Use